Sunday, April 26, 2026

দু.র্ঘটনাকে শূন্যে নিয়ে যাওয়ার পদক্ষেপ, এবার বিদেশের ধাঁচে রাজ্যে সেফ করিডর

Date:

Share post:

পথ দুর্ঘটনা কমাতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে রাজ্য সরকার। ব্যাপক প্রচার চালানো হয়। এবার দুর্ঘটনাপ্রবণ রাস্তায় দুর্ঘটনা কমাতে তৈরি করা হচ্ছে ‘সেফ করিডর’। রাজ্যে প্রাথমিকভাবে দুটি নিরাপদ করিডর তৈরির সিদ্ধান্ত হয়েছে। একটি বিষ্ণুপুর থেকে আরামবাগের মধ্যে হবে। আর অন্যটির স্থান এখনও চূড়ান্ত হয়নি। এই করিডর দুটিতে দুর্ঘটনার সংখ‌্যা ‘জিরো’-তে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ‘নিরাপদ রাস্তা’ তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে বাংলায়।

প্রসঙ্গত, দুর্ঘটনা এবং প্রাণহানির হার গড়ের চেয়ে বেশি এমন রাস্তাগুলির দৈর্ঘ্যের কিছু অংশ ‘নিরাপদ করিডর’ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়। এই পদ্ধতিতে রাস্তাগুলির নিরাপত্তা উন্নত করা শুধু নয়, বেপরোয়া যান চলাচল রুখতে ট্র‌্যাফিক জরিমানা দ্বিগুণও করা হবে।

পথ নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই পূর্ত, স্বাস্থ‌্য, পরিবহণ, ট্র‌্যাফিক পুলিশ, স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বৈঠক করা হয়। সেখানেই এই করিডর তৈরির সিদ্ধান্ত হয়েছে। নিরাপদ করিডর উদ্যোগটি নিউ জার্সি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট প্রথম শুরু করে। এখন অন্যান্য দেশেও এই করিডর তৈরির মাধ্যমে দুর্ঘটনা কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:সরকারপক্ষের অধ্যাপকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগাতার চাপ! বি.স্ফোরক শিক্ষামন্ত্রী

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...