Thursday, May 14, 2026

মহুয়ার বহি*ষ্কারের বিরো*ধিতা, আজ নদিয়ায় পথে নামছে তৃণমূল

Date:

Share post:

শুক্রবার সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাংসদ পদ খারিজের ঘটনাকে ঘিরে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি। সংসদে একযোগে ঘটনার তীব্র নিন্দায় সরব বিরোধী দলগুলিও। এই ঘটনাকে “গণতন্ত্রের বাইপাস সার্জারি” বলে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কার্শিয়াংয়ে থাকলেও সাংসদের বহিষ্কারের ঘটনার পরই তাঁর পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন তিনি। আর মুখ্যমন্ত্রী (CM)সরব হতেই পথ নির্ধারণ করে নিয়েছে নদিয়া তৃণমূল জেলা কমিটি। শনিবার থেকেই একাধিক কর্মসূচি নিয়ে নিন্দায় সরব হয়ে মাঠে নামছেন তাঁরা। দুপুর আড়াইটে নাগাদ কৃষ্ণনগর ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করে মহুয়ার সাংসদ পদ খারিজের প্রতিবাদে বিজেপি সরকারের তীব্র নিন্দা করার পাশাপাশি বিক্ষোভ সংঘটিত হয়।

নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এর আগে নদিয়ারই করিমপুরের তৃণমূলেরই বিধায়ক ছিলেন তিনি। সংসদে ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ ইস্যুতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে, দাবি বিরোধীদের। কার্যত তৃণমূল সাংসদকে বহিষ্কারের ঘটনা এক ছাতার তলায় এনে দাঁড় করিয়েছে লোকসভার সমস্ত বিরোধী দলকে। স্বভাবতই লোকসভা ভোটের আগে এর বড় প্রভাব পড়তে চলেছে কৃষ্ণনগর লোকসভা তথা গোটা নদিয়া জেলায়। জেলা তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে স্বেচ্ছাচারী ও অন্যায় বলে দাবি করা হয়েছে। শনিবার নদিয়ার বিভিন্ন ব্লকে পাঁচটি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেল ৩.৩০ মিনিটে পাঁচটি প্রতিবাদ কর্মসূচিতে পাঁচ জায়গায় উপস্থিত থাকবেন জেলাস্তরের শীর্ষ নেতৃত্ব। প্রতিবাদ কর্মসূচি হবে তেহট্ট ১ ব্লকের তেহট্ট বাজারে, তেহট্ট ২ বাজারের পলাশিপাড়া বাজারে, ভীমপুরের ভীমপুর বাজারে, নাকাশিপাড়ার বেথুয়া বাজারে এবং চাপড়া ব্লকের চাপড়া বাজারে। এই ইস্যুকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করার কাজও সেরে রাখছে জেলা তৃণমূল নেতৃত্ব।

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...