Monday, May 11, 2026

কতটা ফিট হার্দিক, কবে ফিরবেন মাঠে? জানালেন বোর্ড সচিব জয় শাহ

Date:

Share post:

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপর বিশ্বকাপ থেকে ছিটকে যান ভারতীয় এই অলরাউন্ডার। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেই তিনি। এখন প্রশ্ন হলো কবে মাঠে ফিরবেন হার্দিক? আর এবার হার্দিক প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ।

বোর্ড সচিবের মতে হার্দিক জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে তাঁর রিহ্যাবের জন্য কঠিন পরিশ্রম করছেন। ভারতীয় অলরাউন্ডারকে প্রতিদিনের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ঘরের মাঠে তিনি ফিরবেন বলে আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই নিয়ে মুম্বইতে সাংবাদিক সম্মেলনে জয় শাহ বলেন, “হার্দিককে প্রতিদিনের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। ও এনসিএতে আছে। হার্দিক কঠোর পরিশ্রম করছে। আমরা যথাসময়ে সবাইকে জানাব হার্দিকের কথা। হার্দিক আফগানিস্তান সিরিজের আগেও ফিট হয়ে যেতে পারে।”

হার্দিক বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পান। ফলো থ্রুতে একটি বল থামানোর চেষ্টা করার সময় তিনি তাঁর গোড়ালিতে চোট পান। বিশ্বকাপের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে বাদ পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজেও দলে নেই হার্দিক।

এদিকে মহম্মদ শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অংশ নিতে পারেন বলেও জানিয়েছেন বোর্ড সচিব। এই নিয়ে জয় শাহ বলেন, “শামিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত থাকতে হবে।”

আরও পড়ুন:আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে নামছে ভারত, জয় লক্ষ‍্য সূর্যদের

 

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...