Wednesday, May 27, 2026

ভারতীয় দলের সঙ্গে কতদিনের চুক্তি দ্রাবিড়ের? জানালেন বোর্ড সচিব

Date:

Share post:

বিশ্বকাপ শেষ হওয়ার পরই চুক্তি বৃদ্ধি করা হয়েছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে। ভারতীয় দলের কোচ হিসাবে আরও দেখা যাবে তাঁকে। তবে এখন কথা হলো কতদিনের চুক্তি করা হয়েছে দ্রাবিড়ের সঙ্গে সেটা জানানো হয়নি। আর এই নিয়েই এবার মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঠিক হবে চুক্তির মেয়াদ।

এই নিয়ে শনিবার মুম্বইতে সাংবাদিকদের জয় শাহ বলেন,” আমরা দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি করেছি। কিন্তু সেটা কত দিনের জন্য করা হবে তা এখনও ঠিক হয়নি। বিশ্বকাপের পর এত আলোচনা করার সময় পাওয়া যায়নি। দ্রাবিড়দের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁরা সকলেই আগামী দিনে কাজ করার জন্য রাজি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আসার পর ঠিক করা হবে কত দিনের জন্য কোচ রাখা হবে দ্রাবিড়দের।”

রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ভারতের। তারপর ৫০ ওভার এবং টেস্ট ক্রিকেটও রয়েছে। সেই সিরিজের পরই চুক্তি বাড়ানো হবে বলে জানান বোর্ড সচিব।

আরও পড়ুন:কতটা ফিট হার্দিক, কবে ফিরবেন মাঠে? জানালেন বোর্ড সচিব জয় শাহ

 

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...