Saturday, March 14, 2026

কতটা ফিট রোহিত, ইয়ো-ইয়ো টেস্টে কি ফলাফল করেন তিনি? জানালেন, ভারতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ

Date:

Share post:

তিনি বরাবরই চর্চিত। নেতৃত্ব বা ইনিংস সবসময় চর্চায়। চর্চায় তাঁর ফিটনেস। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন তিনি হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অনেকেই প্রশ্ন তোলেন রোহিতের ফিটনেস নিয়ে। তিনি কী করে ফিটনেস পরীক্ষায় পাস করেন, সেই নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। অবশেষে সংশয় দূর করলেন ভারতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ অঙ্কিত কলিয়ার । তিনি স্পষ্ট জানালেন, রোহিতের শরীরে মেদ থাকলেও তিনি কোহলির মতোই ফিট।

এই নিয়ে অঙ্কিত কলিয়ার বলেন, “রোহিত শর্মা একজন ফিট ক্রিকেটার। তাঁর চেহারা কিছুটা ভারী লাগলেও তিনি সব সময় ইয়ো-ইয়ো টেস্ট পাস করেন। তিনি বিরাটের মতোই ফিট। তাঁকে দেখে ভারী চেহারার লাগলেও আমরা সবাই তাঁকে মাঠে খেলতে দেখেছি। তিনি ফিট খেলোয়াড়দের মধ্যে অন্যতম।”

এরপর তিনি আরও বলেন,” ফিটনেসের কথা বলতে গেলে সবার আগে কোহলিকে দেখা উচিত। ফিটনেস নিয়ে দলে একটা আলাদা সংস্কৃতিই তৈরি করে ফেলেছে ও। আপনার সেরা ক্রিকেটার যদি এত ফিট হয় তাহলে সেটা বাকিদের মধ্যেও উদাহরণ হয়ে দাঁড়ায়। কোহলিই বাকিদের মধ্যে সেই বিশ্বাসটা তৈরি করেছে। ওর কাছে ফিটনেস সবার আগে। কোহলি ভাই দলের মধ্যেও যে সংস্কৃতি তৈরি করেছে সেটাও অসাধারণ। এই কারণেই ভারতের ক্রিকেটারেরা এত ফিট।”

আরও পড়ুন:গোলাপি বলের ভবিষ্যৎ কি, কী ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড? জানালেন বিসিসিআই সচিব জয় শাহ

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...