Saturday, March 14, 2026

পরপর শূন‍্য রানে আউট হয়েও পাতে হাঁসের মাংস দেওয়া হয়েছিল গম্ভীরকে, কিন্তু কেন?

Date:

Share post:

পরপর শূন‍্য করেও পাতে পরেছে হাঁসের মাংস। হ‍্যাঁ ঠিকই শুনছেন, পরপর তিন ম‍‍্যাচে শূন‍্য করে পাতে হাঁসের মাংস। আর এমনটা ঘটেছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কেকেআরের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। আর কথা নিজেই জানালেন স্বয়ং তিনি নিজেই।

 

গম্ভীরের সঙ্গে এই রসিকতা করেছিলেন জাতীয় দলে তারই প্রাক্তন সতীর্থ আশিস নেহরা। সেই মরশুমে নাইটদের চতুর্থ ম্যাচ ছিল দিল্লির বিরুদ্ধে। ম্যাচটির আগে গম্ভীরের জন্য হাঁসের মাংস নিয়ে এসেছিলেন আশিস নেহরা। টানা তিনটি ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। শূন্য রানে আউট হয়ে যাওয়াকে ইংরেজিতে ‘ডাক’ বলা হয়। অন্য দিকে, ইংরেজিতে ‘ডাক’-এর অর্থ হাঁসও। দু’টি মিলিয়েই এমন রসিকতা নেহরা করেছিলেন গম্ভীরের সঙ্গে।

এই নিয়ে এক পডকাস্টে গম্ভীর বলেন, “দিল্লির চার-পাঁচ জন ক্রিকেটার আমার সঙ্গেই নৈশভোজে বসেছিল। আশিস নেহরা হঠাৎই হাঁসের মাংস অর্ডার করল। আমাকেও বলল সেটা খেতে। না হলে আমি নাকি পরের ম্যাচেও শূন্য রাটে আউট হয়ে যাব। আমি স্রেফ এক বার চেখে দেখেছিলাম। পরের ম্যাচে এক রানে আউট হয়ে যাই। তারপরে নেহরা ওই ঘটনা নিয়ে আমাকে বার্তাও পাঠিয়েছিল।”

আরও পড়ুন:কতটা ফিট রোহিত, ইয়ো-ইয়ো টেস্টে কি ফলাফল করেন তিনি? জানালেন, ভারতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...