Friday, May 15, 2026

বন্দিদের জীবিত ফেরানো হবে না: হামাসের হুমকির জবাবে গাজায় ফের হামলা ইজরায়েলের

Date:

Share post:

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ফের নতুন অরে শুরু হয়েছে যুদ্ধ। বন্ধ হয়েছে বন্দি বিনিময়ও। এই পরিস্থিতিতে ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হামাসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলি বন্দিদের জীবিত ফেরানো হবে না। হামাসের এহেন হুঁশিয়ারির পর নতুন করে দক্ষিণ গাজায় ফের হামলা শুরু করল ইজরায়েল। সোমবার সকাল থেকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইজরায়েলি সেনা ফের হামলা শুরু করেছে।

সম্প্রতি ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়ে একভিডিও বার্তায় হামাসের মুখপাত্র আবু ওবেইদা জানান, তাঁদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কোনও বন্দি গাজা থেকে বেঁচে ফিরতে পারবে না। ওবেইদা একথাও বলেন, “শত্রুপক্ষের লক্ষ্যই হল আমাদের প্রতিরোধ ভেঙে ফেলা। কিন্তু আমরা আমাদের মাটি রক্ষা করতে এই পবিত্র লড়াই চালিয়ে যাব। বর্বর দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই করা ছাড়া কোনও উপায় নেই।” হামাসের এই হুঁশিয়ারির পর থেকেই গাজার মাটিতে বেলাগাম হামলা শুরু করেছে ইজরায়েল সেনা। অন্যদিকে, ইজরায়েলের সেনা একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে সুড়ঙ্গের খোঁজ করার সময়ে বাড়িটিকেই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে দাবি করে প্যালেস্টাইনের আর এক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জেহাদ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৩০০ জনের। এখনও পর্যন্ত নিহত প্যালেস্তাইনির সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মাঝে ৭ দিন যুদ্ধবিরতি পর গত ১ ডিসেম্বর থেকে ফের যুদ্ধ শুরু হয়। মাঝের ওই এক সপ্তাহে হামাস ১০৫ জন বন্দিকে মুক্তি দিয়েছিল। তার মধ্যে ৮০ জন ছিলেন ইজরায়েলের। অন্যদিকে, ২৪০ জন প্যালেস্তাইনিকে মুক্তি দেয় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...