Saturday, May 16, 2026

শিবরাজ অতীত, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব

Date:

Share post:

নির্বাচন জয়ের ২ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর অবশেষে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। শিবরাজ সিং চৌহানের মতো হেভিওয়েটকে সরিয়ে মধ্যপ্রদেশের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হল উজ্জ্বইনের তিনবারের বিধায়ক মোহন যাদবকে। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারেরও নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে দুরমুশ করে ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জয় করেছে বিজেপি। তবে নির্বাচনে জয়লাভ করলেও এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী পদে কে বসবে তা নিয়ে দোলাচলে ছিল গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মুখ বাছতে রীতিমতো পর্যবেক্ষক দলও গঠন করা হয়। সেই দলের পরামর্শের ভিত্তিতেই সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ৫৭ বছরের মোহন যাদবকে।

উল্লেখ্য, বিগত শিবরাজ মন্ত্রিসভায় উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন মোহন। উজ্জ্বইনের তিনবারের বিধায়ক তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শিবরাজকে নিয়ে দলের আন্দরেই আপত্তি ওঠায় পরিচ্ছন্ন ভাবমূর্তির মোহন যাদবকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। মাথায় রাখা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের কথাও। এদিন এইসঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন জগদীশ দেওরা এবং রাজেশ শুক্লা। বিধানসভার স্পিকার করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...