Wednesday, May 6, 2026

শহরে ফের চলবে ট্রাম, চার রুটে চালানোর সিদ্ধান্ত পরিবহন দফতরের

Date:

Share post:

ট্রামলাইন আর অ্যাসফল্ট উঠল হেসে
অনেকদিন পর কলকাতায়…
সত্যিই হাইকোর্টের (Calcutta High Court) সিদ্ধান্তের পর কলকাতার রাস্তায় ট্রাম চালানোর উদ্যোগ নিয়ে নিল রাজ্য পরিবহন দফতর (State Transport department)। আপাতত চারটি রুটের কথা জানানো হয়েছে পরিবহন দফতরের পক্ষ থেকে। তবে মেট্রোর কাজ চলার কারণে একটি রুটে ট্রাম পরিষেবা শুরু হতে দেরি হতে পারে।

কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা ফিরিয়ে আনার জন্য চলা মামলায় সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শহরে ট্রাম চালানোর পক্ষেই সুপারিশ করেন। কলকাতা পুলিশের (Kolkata Police) আপত্তি বা ট্রাম কোম্পানির (Calcutta Tram Company) অনিহাকে কোনও রকম গুরুত্ব না দিয়ে ট্রাম পরিবহন কীভাবে আরও ভালো করা যায় তার জন্যও বেশ কিছু সুপারিশ করেন। হাইকোর্টের নির্দেশে পরিবহন দফতরের গঠিত কমিটিকে পিপিপি মডেলে ট্রাম পরিবহন জারি রাখারও প্রস্তাব দেন। এছাড়াও ট্রামের আধুনিকীকরণ করে কীভাবে যুব সমাজের কাছে আকর্ষণীয় করা যায়, তা নিয়েও প্রস্তাব দিতে বলেন কমিটিকে।

হাইকোর্টের সদর্থক সুপারিশ আসার পরেই তৎপর রাজ্য পরিবহন দফতর। মঙ্গলবারই পরিবহন দফতর চারটি রুটে ট্রাম চালানোর পরিকল্পনা করে। এরমধ্যে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ, শ্যামবাজার থেকে ধর্মতলা ও গড়িয়াহাট থেকে ধর্মতলা রুটে ট্রাম চলছে। এই রুটে ট্রাম বন্ধ করার পরিকল্পনা ছিল ট্রাম কোম্পানীর। আপত্তি জানিয়েছিল কলকাতা পুলিশও। তবে কলকাতার দূষণমুক্ত পরিবহন ও ঐতিহ্যকে ধরে রাখতে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়।

সেই মামলায় বরাবরই হাইকোর্ট ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণের পক্ষে বলে এসেছে। সেই মতো পরিবহন দফতর চলতি ট্রাম পরিষেবাগুলি চালু রাখার পরিকল্পনা নেয়। পাশাপাশি ধর্মতলা-খিদিরপুর রুটেও ট্রাম চালানোর সিদ্ধান্ত নেয়। তবে জোকা-বিবাদি বাগ মেট্রোর কাজ চলার জন্য এই রুটে এখনই ট্রাম চালানো সম্ভব কি না খতিয়ে দেখছে পরিবহন দফতর। মেট্রোর দিক থেকে কোনও বাধা না থাকলে এই রুটেও শুরু হয়ে যাবে ট্রাম চলাচল।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...