Thursday, May 7, 2026

স্বনির্ভরতায় নয়া উদ্যোগ, মার্চের মধ্যে ১ লক্ষ ৩০ হাজার বেকারকে ঋণ: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মোদি সরকারের আমলে দেশে যেখানে বেকারত্বের হার বেড়েছে, সেখানে রাজ্যে বেড়েছে কর্মসংস্থান। তরুণদের কাজের নব দিগন্ত খুলে দিতে মঙ্গলবার, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, বেকার ছেলেমেয়েদের ঋণ দিয়ে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য। আগামী মার্চের মধ্যে রাজ্যের ১ লক্ষ ৩০ হাজার ছেলেমেয়েকে পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেবে সরকার।

পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “সারা দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। সেখানে বাংলায় কর্মসংস্থানের বৃদ্ধি ঘটেছে ৪০ শতাংশের বেশি। এটা আমাদের গর্বের।” এরপরেই তিনি ঘোষণা করেন, “অনেকে চাকরির জন্যও সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেন। আমরা তাঁদের স্বনির্ভর করে তোলার বিষয়টিও মাথায় রেখেছি। সেকারণেই বেকারদের স্বনির্ভর করে তুলতে ঋণের উদ্যোগ। প্রতি বছর এই প্রকল্পে আমরা ২ লক্ষ ছেলেমেয়েকে ঋণ দিই। এবারে এখনও পর্যন্ত ৭০ হাজার ছেলেমেয়েকে ঋণ দেওয়া হয়েছে। মার্চের মধ্যে বাকি ১ লক্ষ ৩০ হাজার ছেলেমেয়েকে আমরা ৫ লক্ষ টাকা করে ঋণ দেব।”

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কৃষক বন্ধু প্রকল্পে চলতি রবি মরসুমে ১ কোটি ১ লক্ষ কৃষকর হাতে মোট ২ হাজার ৮০৬ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার হবে।


Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...