Wednesday, May 6, 2026

কেরালার নার্সের মৃত্যুদণ্ড: নিমিশা প্রিয়ার মাকে ইয়েমেনে যাওয়ার অনুমতি দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

২০১৭ সালে ইয়েমেনে এক খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরালার নার্স নিমিশা প্রিয়ার মাকে সেদেশে যাবার অনুমতি দিলো দিল্লি হাইকোর্ট। তবে এই সফরে কেন্দ্রীয় সরকারের কোনো দায়বদ্ধতা ছাড়াই নিজের ব্যক্তিগত ঝুঁকিত ইয়েমেনে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি সুব্রামানিয়াম প্রসাদের একক বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ নিষিদ্ধ করার ২০১৭ সালের ভ্রমণ উপদেষ্টা বিজ্ঞপ্তি শিথিল করতে বলেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে একজন ইয়েমেনি নাগরিক তালাল আবদো মেহেদিকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন নিমিশা প্রিয়া। প্রিয়ার মা প্রেমাকুমারী একটি হলফনামা দাখিল করে জানিয়েছিলেন, “প্রিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল মৃত ব্যক্তি, তা ফেরত পেতে তাকে সেডেটিভ ইনজেকশন দিয়েছিল প্রিয়া। সেই ইনজেকশনের অতিরিক্ত ডোজেই মারা যায় তালাল আবদো।” সোমবার, উচ্চ আদালত নিমিশার মাকে ইয়েমেনি আদালতের রায়ের একটি অনুবাদিত অনুলিপি জমা দিতে বলেছিল, যে রায়ে তাকে মৃত ব্যক্তির পরিবারের সাথে আলোচনার জন্য ‘রক্তের বিনিময়ে অর্থ প্রদানের’ একটি “আইনি বিকল্প” দেয়।

নিমিশা প্রিয়াকে ২০২০ সালে ইয়েমেনের একটি নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেয়। চলতি বছরের ১৩ নভেম্বর ইয়েমেনের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করে। ইয়েমেন সুপ্রিম কোর্ট একইসঙ্গে জানায় ‘রক্তের বিনিময়ে অর্থ প্রদান’ নিয়মে যদি মৃতের পরিবার সম্মত হয় তবেই মুক্তি পেতে পারে নিমিশা প্রিয়া। সেই নিয়ম নিয়ে মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করতেই ইয়েমেন যাবেন প্রিয়ার মা।

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...