Saturday, June 20, 2026

উপাচার্যের প্রা.ণরক্ষায় গাড়ি ছিন.তাই! ২০ ছাত্রের নামে অভিযোগ দায়ের মধ্যপ্রদেশে

Date:

Share post:

চোখের সামনে উপাচার্যের (Vice-chancellor) বুকে ব্যথা। চেনে টেনে ট্রেন দাঁড় করানো। স্টেশনে নেমে সামনে দাঁড়িয়ে থাকা এসইউভি (SUV) গাড়ি জবরদস্তি বের করে উপাচার্যকে নিয়ে হাসপাতালে পৌঁছানো। কিন্তু রবিবার রাতে তাতেও শেষরক্ষা হল না। হাসাপাতালে পৌঁছাতেই ডাক্তার ঘোষণা করেন মৃত্যু হয়েছে উপাচার্যের। প্রথমত চোখের সামনে নিজেদের উপাচার্যের এই করুণ পরিণতি। তারপরেও যেন দুর্ভাগ্য পিছু ছাড়ল না পি কে বিশ্ববিদ্যালয়ের (P K University) এবিভিপি (ABVP) সমর্থক ছাত্রদের। যে গাড়ি তাঁরা ছিনতাই (snatching) করেছিল তা ছিল হাইকোর্টের বিচারপতির। গাড়ি ছিনতাইয়ের অপরাধে সেই ছাত্রদের নামেই অভিযোগ দায়ের করল মধ্যপ্রদেশ পুলিশ!

এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে কোনটা অন্যায় বা কোনটা বেশি অন্যায়। মধ্যপ্রদেশের শিবপুরির পি কে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য দিল্লি থেকে শিবপুরি চার্জ গ্রহণ করতে আসছিলেন ট্রেনে। সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। আগ্রা স্টেশনের কাছে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে গোয়ালিয়র (Gwalior) স্টেশনের কাছে চেন টানেন পড়ুয়ারা। স্টেশনে এসে কোনও অ্যাম্বুল্যান্স পাননি তাঁরা। মৃতঃপ্রায় উপাচার্যকে বাঁচাতে পার্কিংয়ে থাকা একটি এসইউভি গাড়ি নিয়ে পৌঁছান হাসপাতালে।

পড়ুয়াদের চেষ্টা বিফলে গেলেও আইনের চোখে তাঁরা অপরাধী হয়ে পড়ে। বিচারপতি সঞ্জীব এস কালগাংওয়াকারের গাড়ি নিয়ে যাওযার অপরাধে পড়াও থানার পুলিশ তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে পড়াও থানার (Padav police station) বাইরে অবস্থান বিক্ষোভে বসে এবিভিপি-র ছাত্ররা। তাদের দাবি কারো জীবন বাঁচানোর চেষ্টার পরিবর্তে যদি অভিযোগ দায়ের হয় তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক। অবিলম্বে এফআইআর প্রত্যাহারের দাবি তোলা হয় এবিভিপি-র পক্ষ থেকে।

আরও পড়ুন- CBI-র কাছে টাকা ফেরতের দাবি ‘অভিমানী’ নন্দিনীর, অর্থকষ্টে তাপস পালের পরিবার!

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...