Saturday, March 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দ্বিতীয় টি-২০ ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে  ৫ উইকেটে হারল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও থাবা বসায় বৃষ্টি। ৩ বল বাকি থাকতেই শেষ করে দিতে হয় ভারতের ইনিংস। সূর্যকুমার যাদবেরা ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করার পর বৃষ্টি নামে।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনবদ্য রিঙ্কু সিং। ৬৮ রানে অপরাজিত তিনি। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার আরও এক বার ঠান্ডা মাথায় নিজের দক্ষতা প্রমাণ করেন। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার এবং ২টি ছয়। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় পরিণত ইনিংস খেললেন রিঙ্কু। ৫৬ রান করেন সূর্যকুমার যাদবও।

৩) আসন্ন আইপিএল নিলাম থেকে বেশ কিছু আন্তর্জাতিক তারকা নাম তুলে নিয়েছেন। যার মধ্যে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। কিন্তু কি কারণে শাকিব আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন? এই নিয়ে এবার মুখ খুললেন শাকিব স্বয়ং নিজেই। এই নিয়ে শাকিব বলেন, দেশের হয়ে সেরাটা দিতে চাই।

৪) প্রায় একবছর মাঠের বাইরে তিনি। দুর্ঘটনার পর জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে (এনসিএ) রিহ‍্যাব করছেন। আর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। আর সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএল-এ ফের মাঠে দেখা যাবে তাঁকে। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ঋষভ পন্থ।

৫) ২০১৭ সালের ১১ ডিসেম্বরে বিয়ে করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোমবার  তাঁদের সেই সম্পর্কের পার হল ছ’বছর। সেই মুহূর্তটাকেই বিশেষভাবে পালন করলেন বিরুষ্কা জুটি। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...