Monday, May 11, 2026

ভয় দেখিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম মহিলা

Date:

Share post:

প্রতিবেশী মহিলাকে ধর্ষণের (rape) অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ (Gaighata police) । নির্যাতিতার পরিবারের অভিযোগ ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় ওই মহিলাকে। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পুলিশের দ্বারস্থ হয় তাঁর পরিবার।

উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানা এলাকার বছর ৩৯-এর এক বিশেষভাবে সক্ষম (specially abled) মহিলা হঠাৎই অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। সেখানে ডাক্তার জানায় যে প্রায় ৯০ শতাংশ বিশেষভাবে সক্ষম মহিলা অন্তঃসত্ত্বা। পরিবারে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের জেরার মুখে নির্যাতিতা মহিলা স্বাকীর করেন আলাউদ্দিন মণ্ডল নামে এক প্রতিবেশী ব্যক্তি ধর্ষণ করে তাঁকে। ভয় দেখিয়ে এমনভাবে ঘটনাটি ঘটানো হয় যে কয়েকমাস ধরে মুখ খুলতে পারেননি নির্যাতিতা।

বর্তমানে নির্যাতিতা প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা। বিপন্ন পরিবার অভিযোগ দায়ের করে গাইঘাটা থানায়। অভিযোগ পেয়ে অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে (Bangaon court) পেশ করা হয়।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...