Wednesday, June 3, 2026

বসিরহাটের ইটিন্ডায় দুর্ঘ.টনা! ইটভাটার চি.মনি ভেঙে মৃ.ত ৩, আহ.ত ৩৫

Date:

Share post:

ইটভাটার চিমনি ভেঙ্গে (broken chimney of brick kiln) ভয়াবহ দুর্ঘটনা বসিরহাটে। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম অবস্থায় ৩৫ জন বসিরহাট হাসপাতালে (Basirhat Hospital) ভর্তি। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা পৌঁছেছেন এবং ইতিমধ্যেই জেসিবি নিয়ে গিয়ে ভেঙে পড়া চিমনি সরানোর কাজ চলছে। চাঙরের তলায় কেউ আটকে আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার সন্ধ্যা নাগাদ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার দধতিতা গ্রামে একটি ইটভাটায় ফায়ারিং করার জন্য শ্রমিকরা কাজ করছিলেন। চুল্লি জ্বালাতে গিয়ে আচমকাই বিস্ফোরণ হয়, ভেঙে পড়ে ভাটার চিমনি। প্রাথমিকভাবে ৩৫ থেকে ৪০ জন আহত হন বলে জানা যাচ্ছে। দ্রুত তাঁদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই হাফিজুল মণ্ডল বলে বছর ৩৫ এর এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়। বাকি ২ জন চিমনির তলায় চাপা পড়ে মারা যান। এখনও বেশ কয়েকজন তলায় আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ (Basirhat Police)।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...