Thursday, May 14, 2026

মাছ-মাংস বন্ধের ফতোয়া মধ্যপ্রদেশে, মুখ্যমন্ত্রী পদে এসেই গেরুয়াকরণ!

Date:

Share post:

কথায় আছে – আপ রুচি খানা। কিন্তু এবার সেই রুচিতেই টান মধ্যপ্রদেশ সরকারের। শপথ নিয়েই রাজ্যবাসীর আমিষ খাবারে লাগাম লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav)। অর্থাৎ ঘর থেকে বেরোলে জনগনের কী কর্তব্য এবার কী তা নিয়ন্ত্রণ করতে চাইছে মোহন যাদব পরিচালিত সরকার? শুক্রবার থেকেই শুরু হবে এই নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া।

বুধবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শপথ নেওয়ার পরই প্রথম ক্যাবিনেট বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই নেওয়ার হয় দুটি সিদ্ধান্ত। প্রথমত, প্রকাশ্য জায়গা বা ধর্মীয়স্থানে লাউড স্পীকার (loud speaker) বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি প্রকাশ্য জায়গায় মাংস (meat) বা ডিম (eggs) বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়। পুলিশ, খাদ্য দফতর (food department) ও স্থানীয় নগর প্রশাসন এই বিষয়ে প্রচার শুরু করবে। ১৫দিন ধরে চলবে প্রচার। তারপরই এই আইন বলবৎ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে বহুবার বিজেপি (BJP) পরিচালিত রাজ্যগুলিতে আমিষ খাবারের ওপর ফতোয়া জারি নিয়ে উত্তাল হয়েছে দেশের রাজনীতি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্যে মাংস, বিফের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তবে কোথাও পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত এর আগে লাগু হয়নি। আরএসএস সংগঠন থেকে মুখ্যমন্ত্রীর পদে উঠে আসা মোহন যাদবকে নিয়ে বিরোধীরা এমনিতেই বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই সিদ্ধান্তে যেন সেই সিদ্ধান্তেই শিলমোহর লাগলো।

অন্যদিকে কংগ্রেসের (Congress) দাবি, রাজ্যে বেকারত্ব দূর করা সরকার ও মুখ্যমন্ত্রীর প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কর্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রথম ক্যাবিনেট বৈঠকে সেই বিষয় নিয়ে কোনও আলোচনাই হয়নি।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...