Saturday, June 20, 2026

৩৬ টি পরিষেবা নিয়ে আজ থেকে শুরু অষ্টম দফার ‘দুয়ারে সরকার’ 

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে সাধারণ মানুষকে একগুচ্ছ সুযোগ সুবিধা পাইয়ে দিতে আজ থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) পরিষেবা। এখনও পর্যন্ত ৭টি পর্যায়ে রাজ্যজুড়ে ৫ লক্ষ ৬৬ হাজার শিবির করা হয়েছে। যেখান থেকে ৮ কোটি ১০ লক্ষ মানুষকে পরিষেবা প্রদান করেছে বাংলার সরকার (Government of West Bengal)। অষ্টম দফায় ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আগামী বছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে।

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত এই উদ্যোগ। রাজ্যে সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার অনন্য কর্মসূচিকে ঘিরে চরম উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে। এবারের দুয়ারে সরকারে থাকছে লক্ষীর ভান্ডার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা সহ আরও একগুচ্ছ পরিষেবা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...