Saturday, February 28, 2026

ক্রিকেটের নতুন প্রতিযোগিতার ভাবনায় বিসিসিআইয়ের, হতে পারে ২০২৪-এ : সূত্র

Date:

Share post:

ক্রিকেটকে আরও ছোট ফর্ম‍্যাটে আনতে চলেছে বিসিসিআই। আইপিএলের সাফল্যের পর এই  প্রতিযোগিতার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ২০২৪ সাল থেকে শুরু হতে পারে ক্রিকেটের নতুন টি-১০ প্রতিযোগিতা আনতে চলেছে বিসিসিআই। অর্থাৎ ম‍্যাচ হবে ১০ ওভারের। বিশ্বকাপ মিটতেই নতুন প্রতিযোগিতার পরিকল্পনায় ব্যস্ত বোর্ড কর্তারা।

সূত্রের খবর,সেপ্টেম্বর-অক্টোবর মাসে হতে পারে বোর্ডের নতুন টি-১০ প্রতিযোগিতা। যদিও নতুন প্রতিযোগিতা শুরু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। গোটা বিষয়টি রয়েছে পরিকল্পনার স্তরে। টি-১০ প্রতিযোগিতা নিয়ে আগ্রহ মূলত বোর্ড সচিব জয় শাহ-এর। তিনি নিজেই নতুন প্রতিযোগিতার নকশা তৈরি করছেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, আইপিএলের বিপুল অর্থনৈতিক সাফল্য তাঁকে নতুন প্রতিযোগিতা নিয়ে আগ্রহী করে তুলেছে।

সূত্রের খবর, নতুন এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছন বোর্ড সচিব। মনে করা হচ্ছে, সম্মতি পেতে অসুবিধা হবে না। নতুন প্রতিযোগিতায় দল কেনার ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকেই প্রথম সুযোগ দেওয়া হতে পারে।

আরও পড়ুন:অধিনায়ক থেকে সহ-অধিনায়ক হয়ে কী বললেন KKR-ক্রিকেটার নীতিশ রানা?

 

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: ভূমি ও প্রাণিসম্পদ দফতরে নতুন সচিব 

রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ভূমি ও ভূমিসংস্কার এবং প্রাণিসম্পদ উন্নয়ন— এই দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব...

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নবান্ন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং...

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...