Thursday, May 7, 2026

আদালত চত্বরে এলোপাথাড়ি গুলি, পুলিশি ঘেরাটোপেই খুন গ্যাংস্টার ছোটে সরকার

Date:

Share post:

এ যেন গ্যাংস্টার সাংসদ আতিক আহমেদ(Atiq Ahamed) খুনের পুনরাবৃত্তি। তবে দৃশ্যপট কিছুটা আলাদা, উত্তরপ্রদেশের পরিবর্তে এবার বিহার। গ্যাংস্টার ছোটে সরকারকে জেল থেকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ। আচমকাই সেখানে হাজির দুষ্কৃতী। পুলিশের সামনেই চলল এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হল গ্যাংস্টারের। শুক্রবার দুপুরে রোমহর্ষক ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা আদালত চত্বরে।

এদিন বিহারের বিউর একটি জেল থেকে খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক কুমার ওরফে ছোটে সরকারকে পাটনা আদালত আনছিল পুলিশ। ওই গ্যাংস্টারকে নিয়ে পুলিশ আদালত চত্বরে পৌঁছতেই হঠাৎ হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশের সামনেই এলোপাথাড়ি গুলি চালায় ওই গ্যাংস্টারকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটে সরকারের। দুই আততায়ীকে ধরে ফেলে পুলিশ (Bihar Police)। ঘটনাস্থল থেকে চারটি বুলেট উদ্ধার হয়েছে। ঠিক কী কারণে এই হামলা এখনও জানা যায়নি। হামলাকারীদের সঙ্গে আততায়ীদের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসে উত্তরপ্রদেশে গ্যাংস্টার আতিক আহমেদকে এভাবেই প্রকাশ্যে গুলি করে মারে দুষ্কৃতীরা। চারপাশে কড়া পুলিশি নজরদারির মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে চলেছিলেন দুই ‘গ্যাংস্টার’। ঠিক তখনই তাদের মাথা লক্ষ্য করে চলে পর পর গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাংস্টার প্রাক্তন সাংসদের। পাটনাতে এবার ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...