Wednesday, April 29, 2026

ম.দ্যপ হয়ে মণ্ডপে বর! মালা বদলের আগেই বিয়ে বাতিল করলেন কনে

Date:

Share post:

বিবাহ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সকলে। চারিদিকে সাজো সাজো রব। উপস্থিত হয়েছেন অথিতিরাও। বরের জন্য বিয়ের সাজে অপেক্ষা করছেন কনে। কিন্তু এরই মাঝে ঘটে গেল অঘটন। আর সেই অঘটন ঘটালেন খোদ বরমশাই। বিয়ের আসরেই মদ্যপ বরকে প্রত্যাখ্যান করল কনে। উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামের প্রতিবাদী এই কনের এই পদক্ষেপ শোরগোল ফেলে দিয়েছে। পঞ্চায়েত বসিয়েও লাভ হয়নি। পাত্রী জানিয়ে দেন, ওই পাত্রকে বিয়ে করবেন না। ফলে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হয় পাত্র।

ঘটনাটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মইনপুরি জেলার কারহাল থানা এলাকার গম্ভীরা গ্রামের ঘটনা। গ্রামেরই এক মেয়েকে বিয়ে করতে ডিজে বাজিয়ে উদ্দাম নাচতে নাচতে হবু বর বিয়েবাড়িতে উপস্থিত হয়। মালাবদলের সময় কনে দেখেন, বিয়ের আসরেই কার্যত লুটিয়ে পড়ছে বর। মদে চুর হয়ে হাত-পা কাঁপছে। তার এই দৃশ্য দেখেই কনে ঘোষণা করেন, এই মদ্যপ ও বিকৃতমনা ব্যক্তিকে কোনওভাবেই বিয়ে করবেন না। দুই বাড়ির সদস্যরা কনেকে বোঝানোর চেষ্টা করেন এমনকী কন্যেকে রাজি করাতে পঞ্চায়েতও বসে। কিন্তু সবার অনুরোধ-উপরোধ প্রত্যাখ্যান করে প্রতিবাদী কনে জানিয়ে দেন, মদ্যপান করে যে ব্যক্তি, তাকে জীবনসঙ্গী করা সম্ভব নয়। প্রত্যন্ত গ্রামের এক প্রতিবাদী কন্যার এই দৃঢ় মানসিকতাকে কুর্নিশ করছেন সবাই।

আরও পড়ুন- বিয়ের প্রস্তাবে নারাজ, সোনারপুরে মহিলা কাউন্সিলরকে হে.নস্থার অভিযোগ যুব নেতার বিরুদ্ধে

Related articles

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...