Friday, May 15, 2026

শনির সকালে পারদ প.তন, হা.ড় কাঁপানো শীত উইকেন্ডে!

Date:

Share post:

ডিসেম্বরের শীতে (Winter in Bengal) জবুথবু বাংলা। রোদের তেজ না থাকায় শনিবার সকাল থেকেই পারদ পতনের টের পাওয়া গেছে। ভোরের দিকে আগুনে হাত গরম করার ছবি বুঝিয়ে দিচ্ছে শীতের শিরশিরানি। শুক্রবার রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে। শনির সকালে আরও নিম্নমুখী গ্রাফ। চলতি মরশুমের শীতলতম দিন আজই, বলছে হাওয়া অফিস (Weather Department)। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। মঙ্গলবার-বুধবার পর্যন্ত শীতের এই স্পেল চলবে রাজ্যে। জেলায় জেলায় পারদ পতন অব্যাহত।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে উত্তর-পশ্চিমের অবাধ হাওয়ার গতিবিধিতে কোনও বাধা না আসায় শীতের দাপট অনুভব করা যাচ্ছে। আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মেঘলা আবহাওয়া হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে শীত বাড়বে। আজ কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...