Wednesday, March 4, 2026

পরিকল্পনা ছিল গায়ে আগুন দেওয়ার! কেন শেষ মুহূর্তে বাতিল? কী জানালেন ধৃত সাগর

Date:

Share post:

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা সংসদভবনে নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতি। এখন একের পর এক তথ্য দিয়ে তদন্ত দিয়ে তৎপরতা দেখাচ্ছে দিল্লি পুলিশ (Delhi Police)। পুলিশ সূত্রে খবর, সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল হানাদারদের। ধৃত সাগর শর্মাকে (Sagar Sharma) জেরা করে নাকি এই তথ্য মিলেছে। তবে, শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। কেন! জানিয়েছেন সাগর।

পুলিশের বিস্ফোরক অভিযোগ, জেরায় সাগর জানিয়েছেন, প্রথমে পরিকল্পনা ছিল সংসদ ভবনের বাইরে গায়ে আগুন লাগাবেন তাঁরা। নিজেদের সুরক্ষার কথা ভেবে এক বিষয় ধরনের জেল কিনে লাগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু অনলাইন পেমেন্ট করতে না পারায় সেই পরিকল্পনা বাতিল করা হয়।

দিল্লি পুলিশের (Delhi Police) দাবি, ১-২টি নয়, ৭টি স্মোক-ক্যান নিয়ে ঢুকেছিল হানাদাররা। পুলিশের নজরদারি এড়াতে সিগন্যাল অ্য়াপের মাধ্যমে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে নিজেদের মধ্যে চ্যাট করতেন সাগররা। এর জন্য সোশাল মিডিয়ায় (Social media) ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’ নামে একটি গ্রুপ তৈরি করে সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম দেবী, অমল শিন্ডে, ললিত ঝা এবং বিশাল শর্মা নিজেদের মধ্য কথোপকথন চালাতেন। ধৃতদরে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা পরিকল্পনা রয়েছে দিল্লি পুলিশের।


spot_img

Related articles

লোকালয়ে ঢুকে দাঁতালের তাণ্ডব: বাঁকুড়ায় মৃত ১, আহত ৩

ভোরের আলো ফোটার আগেই আতঙ্কে কেঁপে উঠল গ্রাম। বুধবার (Wednesday) সকালে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুর (Joypur) ব্লক (Block)-এর...

পরিস্থিতি উদ্বেগজনক, মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু নয়াদিল্লির

ইরানের সঙ্গে ইজরায়েল ও মার্কিন সেনার সংঘর্ষ ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে। মুহুর্মুহু বোমাবর্ষণ আর মিসাইল আক্রমণে বাড়ছে প্রাণহানির...

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...