Sunday, June 21, 2026

ভারতীয় শিবিরে ধাক্কা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি

Date:

Share post:

জল্পনার অবসান। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে দিলেন মহম্মদ শামি। এদিন এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনও চোট সারেনি বলে জানানো হলো বোর্ডের তরফ থেকে। ২৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ।

টেস্ট দল ঘোষণার হওয়ার সময়ই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, শামি সুস্থ হলে তবেই দক্ষিণ আফ্রিকা যাবেন। আর শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল যে, শামি যেতে পারবেন না। কিছু দিন আগেই শোনা গিয়েছিল শামির চোট পুরোপুরি সারেনি। গোড়ালিতে চোট রয়েছে শামির। এদিকে তরুণ ভারতীয় বোলার দীপক চাহার জানিয়েছেন যে পারিবারিক কারণের জন্য তিনি খেলতে পারবেন না ওয়ানডে সিরিজে। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন বাংলার তরুণ পেসার আকাশ দীপ।

আরও পড়ুন:দাপট ভারতীয় মেয়েদের, ইংল‍্যান্ডকে হারালো ৩৪৭ রানে

 

 

 

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...