Saturday, April 4, 2026

ফের মহানগরে বাসের রেষারেষি, ধর্মতলায় ভাঙল আলোর তোরণ

Date:

Share post:

ফের মহানগরের বুকে বেসরকারি বাসের (Bus) রেষারেষি। দিনের ব্যস্ত সময়ে ভাঙল ধর্মতলায় আলোর তোরণ। শনিবার দুপুরে আরেকটি বাসের সঙ্গে টক্কর দিতে গিয়ে সাঁতরাগাছি-শিয়ালদহ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আলোর তোরণে ধাক্বা মারে। শহরের প্রাণ কেন্দ্রে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য দেখা যায়। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

বড়দিনের (Christmass) আগে পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলে চলছে আলোর সাজ। এদিন দুপুরে পার্ক স্ট্রিট ব্রিজের কাছে জওহরলাল নেহরু রোডে ধর্মতলার দিকে আসছিল সাঁতরাগাছি-শিয়ালদহ রুটের একটি বাস। সেই সময় একই রুটের আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রঙিন আলোর গেটে ধাক্কা মারে বাসটি। তোরণ ভেঙে রাস্তার উপর পড়ে। ধর্মতলা-পার্ক স্ট্রিট অঞ্চলে এই দুর্ঘটনায় যানজট তৈরি হয়। বাসের চালককে আটক করেছে পুলিশ।


Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...