Saturday, April 4, 2026

টেস্টে ফেল, ফর্মের টাকায় প্রিয় বিরিয়ানি খাওয়ার পর আত্মঘাতী উচ্চমাধ্যমিকের ছাত্রী

Date:

Share post:

টেস্টে পাস করতে না পারায় আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বিরিয়ানি কিনে এনে বাড়িতে তা খাওয়ার পর আত্মহত্যা করে গড়িয়ার বাসিন্দা ওই ছাত্রী। মৃতার নাম স্নেহা মুন্ডা। সে যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী ছিল।

জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা আগেই মারা গিয়েছেন। মা ও দুই বোন থাকত। গত, বৃহস্পতিবার স্কুলে টেস্টের রেজাল্ট বের হয়। সেখানে দেখা যায়, স্নেহা পাস করতে পারেনি। এদিকে বাড়িতে স্নেহা জানায় যে, সে পাস করেছে। মা রেজাল্টের ছবি তুলে আনতে বলে। এমনকি ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল-আপের জন্য টাকাও দেয় মা।

কিন্তু স্নেহা সেই টাকাতেই ফর্ম ফিল-আপ না করে বিরিয়ানি কিনে আনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্নেহা বিরিয়ানি খেতে খুব ভালবাসতো। মা কাজে চলে যাওযার পর বাড়ি ফাঁকা-ই ছিল। বিরিয়ানি খেয়ে প্রথমে মাকে ফোন করে স্নেহা। তারপর ফ্ল্যাটেই ওড়না দিয়ে আত্মঘাতী হয় সে।

কাজ সেরে বাড়িতে ঢোকার সময় মা দেখেন যে ফ্ল্যাটের দরজা খোলা। ঘরে ঢুকেই মেয়েকে এই অবস্থায় দেখে তিনি চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকেও। পরে দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা স্নেহাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...