Friday, May 15, 2026

ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, রাজ্যপালের স্বাক্ষরের পরেই নাম ঘোষণা

Date:

Share post:

ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন কিশোর দত্ত (Kishor Dutta)। এর আগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদের দায়িত্ব সামলেছেন তিনি। আচমকা ১০ নভেম্বর AG পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এক মাসের শূন্য থাকার পর শনিবার নতুন এজি নিয়োগ করল রাজ্য সরকার। এদিন, ফাইল স্বাক্ষর করে পাঠিয়েছেন রাজ্যপাল ৷

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দায়িত্ব নেওয়ার পর কিশোর দত্ত (Kishor Dutta) ছিলেন চতুর্থ অ্যাডভোকেট জেনারেল। বাংলায় পালাবদলের পর তৃণমূল ক্ষমতায় এলে প্রথম এজি হয়েছিলেন অনিন্দ্য মিত্র। তাঁর পর বিমল চট্টোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন। ২০১৭-এর ফেব্রুয়ারি মাসে এই পদের দায়িত্ব নিয়েছিলেন কিশোর দত্ত। ফের সেই পদে ফিরছেন তিনি। এদিনই দুপুরে  রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের তিনি জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু এজির নাম মনে করতে পারছেন না ৷ এর কিছুক্ষণ পরেই রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিশোর দত্তর নাম ঘোষণা করা হয়। গত নভেম্বর মাসে হঠাৎই পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরেই কে হবেন নতুন অ্যাডভোকেট জেনারেল এই নিয়ে জল্পনা চলছিল। এবার কিশোর দত্তের নাম সিলমোহর পড়ল।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...