Thursday, June 4, 2026

গাড়ির তলায় চাপা পড়া শিশুকে বাঁচাতে এল না কেউ! হাড় হিম করা সিসিটিভি ফুটেজ

Date:

Share post:

গাড়িতে চাপা পড়া তিন বছরের শিশু রাস্তায় পড়ে কাতরালো। কখনও উঠে বসার শেষ চেষ্টা করলো। পাশ দিয়ে কেউ গল্প করতে করতে দেখে চলে গেলেন। কেউ স্কুটি থেকে উঁকি দিলেন। কিন্তু কেউ একবার ওই একরত্তিকে বাঁচাতে এগিয়ে এল না! এ কোন পৃথিবী! যেখানে মরতে বসা শিশুকে দেখেও কেউ তাঁর প্রাণ বাঁচাতে এগিয়ে আসে না। না কি তথ্য প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরুতে যন্ত্রের সঙ্গে কাজ করতে করতে মানুষের মনগুলোও যন্ত্র হয়ে গিয়েছে?

৯ ডিসেম্বর বেঙ্গালুরুর (Bengaluru) বেল্লান্দুর থানার কাসাভানাহল্লি এলাকার একটি অ্যাপার্টমেন্টের বাইরে একটি ৩ বছরের শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু হয়। আরবিনা নামে শিশুটির বাবা পুলিশের কাছে অভিযোগে জানান অ্যাপার্টমেন্টের বাইরে খেলতে খেলতে পড়ে যায় আরবিনা। কিন্তু পুলিশি তদন্তে সেন্ট জন্স হাসপাতালে ময়নাতদন্ত (post mortem) করতে গিয়ে সন্দেহ হয় ডাক্তারের। তিনি ইন্টারনাল ব্লিডিংয়ের নমুনা পেতেই পুলিশকে জানান। পুলিশ তখন অ্যাপার্টমেন্টের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।

সেই সিসিটিভি ফুটেজেই (CCTV footage) দেখা যাচ্ছে হাড় হিম করা দৃশ্য। গেটের বাইরে খেলছে আরবিনা। অ্যাপার্টমেন্ট থেকে সাদা এসইউভি গাড়ি বেরিয়ে প্রথমে সামনের চাকা ও পরে পিছনের চাকায় পিষে (run over) দিয়ে গেল আরবিনার মাথা, হাত, পা। তারপর প্রায় দু মিনিট সেখান দিয়ে অনেকেই গেলেন। কিন্তু মাটিতে পড়ে ছটফট করতে থাকা ছোট্ট শিশুটাকে কেউ উদ্ধার করল না। ময়নাতদন্তকারী ডাক্তারের নজর যদি সামান্য এড়িয়ে যেত তাহলে কত সহজে গাড়ির চাকার তলায় একটা শিশুকে পিষে দেওয়ার পরও সমাজের বুকে ঘুরে বেড়াতেন একজন আততায়ী।

পুলিশ ঘাতক গাড়িটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘাতকের সম্ভাব্য পরিচয় জানা গিয়েছে সুমন সি কেশব দাস। এখনও পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করতে পারেনি।

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...