Friday, April 24, 2026

বছর শেষে ফের কো.ভিড আ.তঙ্ক! দেশে বাড়ছে মৃ.তের সংখ্যা, স.তর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Date:

Share post:

ফের নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড (Covid 19)। সময় গড়ালেও কোভিড নিয়ে মানুষের মাথাব্যাথা কিছুতেই পিছু ছাড়ছে না। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৩৫ জনের শরীরে নতুন ভাইরাসের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই মুহূর্তে সারা দেশে কোভিড রোগীর সংখ্যা ১,৭০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার যে পাঁচ জন কোভিডের কারণে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে চার জনই কেরলের (Kerala) বাসিন্দা। এছাড়া, উত্তরপ্রদেশ থেকে এককনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে কেরল কারণ, সেখানেই কোভিডের নতুন একটি রূপের সন্ধান পাওয়া গিয়েছে, যার নাম জেএন.১।

তবে কোভিডের উপরূপ গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তবে সম্প্রতি চিনে জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাত জনের শরীরে মিলেছে ওই উপরূপ। পাশাপাশি সাধারণ কোভিড রোগীর সংখ্যাও নেহাত কম নয়। উল্লেখ্য, বিভিন্ন দেশেই কোভিড নতুন করে মাথা চাড়া দিতে শুরু করেছে। যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে তারা বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে হু আধিকারিকরা জানাচ্ছেন, এই মুহূর্তে বিশ্বে যত কোভিড আক্রান্ত রোগী আছেন, তাঁদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপরূপ। বাকি রোগীর দেহে ঘুরছে জেএন.১। তবে শীতের কাঁপুনির সঙ্গে রোগের দাপট যে আরও বাড়বে তা নিয়ে আশঙ্কাপ্রকাশ চিকিৎসকদের।

 

 

 

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...