Tuesday, May 26, 2026

পুলিশ কর্মীর বাড়ি লক্ষ্য করে গু.লি বায়ুসেনার জওয়ানের! ব্যারাকপুরে চা.ঞ্চল্য

Date:

Share post:

সোমবার সাতসকালে পুলিশ কর্মীর (Police) বাড়ি লক্ষ্য করে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে (Barrackpore)। স্থানীয় সূত্রে খবর, ব্যারাকপুরের এক আবাসনের তৃতীয় তলায় পরিবার নিয়েই থাকেন ওই পুলিশ কর্মী। সোমবার সকালে আচমকাই গুলি চলে তাঁর বাড়িতে। তবে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বায়ুসেনার জওয়ান (Airforce Jawan)। ইতিমধ্যে তাঁকে আটক করেছে পুলিশ। তবে আচমকা কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ষষ্ঠিতলায় শ্যামকুঞ্জ নামের এক আবাসনের তৃতীয় তলায় থাকেন ওই পুলিশ কর্মী। এদিন সকালে ঘটনার সময় ঘরে পরিবার নিয়ে ঘুমোচ্ছিলেন তিনি। এরপর আচমকাই গুলির শব্দ শুনতে পান ওই পুলিশ কর্তা। দ্রুত খবর দেওয়া হয় টিটাগর থানার পুলিশকে। তদন্তে নেমে পুলিশ এক বায়ুসেনার জওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত বায়ুসেনার জওয়ান স্বীকার করছেন যে তিনি বন্দুক চালানোর অনুশীলন করছিলেন। সেই সময় আচমকা বন্দুক থেকে গুলি বেরিয়ে ওই আবাসনের পুলিশকর্মীর রান্নাঘরের কাচে লাগে। তবে ওই সময় যদি কেউ রান্নাঘরে থাকতেন তাহলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেই যেতে পারত।

 

 

 

 

Related articles

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...