Saturday, May 16, 2026

আচার্যকে মামলা লড়তে কার নির্দেশে কত টাকা, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জবাব তলব শিক্ষা দফতরের

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। রাজ্যের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জবাব তলব করল শিক্ষা দফতর। আচার্যের হয়ে মামলা লড়ার জন্য কার নির্দেশে কত টাকা গিয়েছে? পাঁচ দিনের মধ্যে জবাব চাইল শিক্ষা দফতর।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার সেই মামলার খরচ চালাতে হবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে। রাজভবনের এই নির্দেশিকায় ফের বিতর্ক তৈরি হয়েছে।সোমবার রাজ্য শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রশ্ন করেছে, আচার্যের মামলা লড়ার জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে কি ফিন্যান্স কমিটির অনুমোদন ছিল? আচার্যের জন্য টাকা দেওয়া কি আদৌ আইনে রয়েছে? কোন আইনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা গেল? বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছ থেকে পাঁচ দিনের মধ্যে জবাব চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আচার্য বোস এককভাবে উপাচার্য নিয়োগ করছেন। এই নিয়ে রাজ্যের সঙ্গে সি ভি আনন্দ বোসের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এরপরই প্রাক্তন উপাচার্যদের একটি মঞ্চ অভিযোগ করেন, উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার খরচ জোগাতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। আচার্য সি ভি আনন্দ বোস এই মর্মে নির্দেশ দিয়েছেন। এরপরই প্রাক্তন উপাচার্যদের ওই মঞ্চ প্রশ্ন তোলে কোন আইনি অধিকারের বলে রাজ্যপাল তথা আচার্য এমন ফরমান জারি করেছেন।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...