Saturday, May 16, 2026

আদালতে মুখবন্ধ খামে জমা পড়ল জ্ঞানবাপী সমীক্ষার রিপোর্ট

Date:

Share post:

চারমাস পর জ্ঞানবাপী নিয়ে সমীক্ষার রিপোর্ট পেশ করল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। সোমবার মুখবন্ধ খামে বারাণসী জেলা আদালতের (Varanasi District Court) বিচারক অজয়কৃষ্ণ বিশ্বেসের কাছে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্টটি পেশ করা হয়। দুটি মুখবন্ধ খামে রিপোর্ট পেশের পর আদালত ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করে।

২০২১ সালে বারাণসীর জ্ঞানবাপীতে মন্দির ধ্বংস করে মসজিদ তৈরির অভিযোগ তুলে মামলা দায়ের হয়। সেই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এএসআই-এর সমীক্ষা, যা বৈজ্ঞানিক ভিত্তিতে (scientific study) ঐতিহাসিক নিদর্শন তুলে ধরবে। কিন্তু একের পর এক আদালতে এএসআই-কে এই সমীক্ষার দ্বায়িত্ব দেওয়া নিয়ে চাপানোতর চলে দীর্ঘদিন ধরে।

৩ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট এএসআই-কে সমীক্ষার নির্দেশ দেয়, তবে ‘সিল’ করা এলাকার বাইরে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়। অক্টোবরে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হলেও বারবার সমীক্ষার রিপোর্ট পেশে অতিরিক্ত সময় দাবি করে এএসআই।

আরও পড়ুন- ইউরোপের মাটিতে ইসলামের জায়গা নেই: স্পষ্ট বার্তা মোদির ‘বন্ধু’ মেলোনির

 

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...