Monday, March 16, 2026

গ্র্যান্ড হোটেলের সামনে থাকছে হকার, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে থাকছে হকার, কলকাতা পুরসভার সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের। কলকাতা পুরসভা জানিয়েছিল, ফুটপাতের তিন ভাগের দুই ভাগ পথচারীরা চলাচল করবেন আর একভাগ হকাররা দোকানদারি করবেন। হকাররা ওই লাইন অতিক্রম করতে পারবেন না বলেই কলকাতা পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

বছরের পর বছর গ্র‌্যান্ড হোটেলের সামনে গুরুত্বপূর্ণ ফুটপাথের প্রায় পুরোটাই দখল করে রেখেছেন হকাররা।
মামলা গড়ায় হাইকোর্টে। সম্প্রতি বেআইনি দখলদার এবং হকারদের সরানোর নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশিকার পরেই টাউন ভেন্ডিং কমিটির বৈঠক বসে। গ্র্যান্ড হোটেলের সামনে ফুটপাত মেপে হকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তেই এবার সিলমোহর কলকাতা হাইকোর্টের।

আরও পড়ুন- পুলিশকে কাজ করতে দিচ্ছেন না: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের তোপ রাজ্যপাল আরিফের

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...