Friday, May 15, 2026

গণতন্ত্রকে বুলডোজ করে ‘একনায়কতন্ত্রে’ মগ্ন মোদি! বিরোধী শূন্য সংসদের বার্তা

Date:

Share post:

মাত্র ৩ দিনে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে গণতন্ত্রকে ‘মস্করা’য় পরিণত করেছে মোদি সরকার। কার্যত বিরোধী শূন্য সংসদে ভবনে বিনা আলোচনায় একতরফাভাবে পাশ হচ্ছে একের পর এক বিল। গণতন্ত্রকে ছেলে খেলায় পরিণত করার পর এবার ‘একনায়কতন্ত্রের’ লক্ষ্যে মোদি। মঙ্গলবার সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিলেন, আসন্ন লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করার।

সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা চেয়ে গত ৩ দিনে লোকসভা ও রাজ্যসভা মিলে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেই বৈঠকে বিরোধী দলের সাংসদদের নিশানায় নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কিছু কিছু দল ইতিবাচক কাজ করবে না বলে বদ্ধপরিকর। এই সাংসদরা সংসদে ফিরতে চান না।” এর পরই বিরোধীদের বার্তা দিয়ে মোদি বলেন, “বিরোধীদের আচরণ যদি এমন হয় সেক্ষেত্রে পরবর্তী লোকসভা নির্বাচনে এই সংখ্যক সাংসদও নির্বাচিত হবেন না।” অর্থাৎ এদিন সংসদীয় বৈঠকে মোদির বার্তায় স্পষ্ট যে, যেনতেন প্রকারেণ আগামী লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করাই মোদির লক্ষ্য।

এর পাশাপাশি এত সংখ্যক সাংসদ সাসপেন্ডের ঘটনায় এদিন বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলে মোদি বলেন, ‘বিরোধীদের মূল লক্ষ্য হল সংবিধান এবং সংসদীয় ক্ষমতার অপব্যবহার করা। এটা খুবই দুঃখজনক বিষয়। তবে দল হিসেবে বিজেপি ইতিবাচক কাজ চালিয়ে যাবে। সংবিধান এবং সংসদীয় নিয়মকানুন, নিষেধাজ্ঞা মেনে চলবে বিজেপি। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা সম্মান করে কাজ চালিয়ে যাব।’ পাশাপাশি, সংসদের অধিবেশন কক্ষে সাগর-মনোরঞ্জনদের ঝাঁপ নিয়েও নাকি মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের উচিত ছিল এই ঘটনার নিন্দা জানানো। তবে সাম্প্রতিক নির্বাচনে হারা দলের ভাষায় মনে হচ্ছে তারা এই ঘটনাকে সমর্থন করছে। এই মনোভাব সেই ঘটনার থেকেও ভয়ানক।’

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...