Saturday, March 14, 2026

কিছুক্ষণের মধ্যেই I.N.D.I.A. জোটের বৈঠক, আগেই মমতার কাছে সপুত্র উদ্ধব!

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর অশোকা হোটেলে শুরু হচ্ছে I.N.D.I.A. জোটের চতুর্থ বৈঠক। তার আগে মঙ্গলবার দুপুরে পুত্র আদিত্যকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে গেলে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে (Uddhab Thakre)। সূত্রের খবর বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে একান্তে আলোচনা হয়। এরপর বাংলোর গেট পর্যন্ত দিয়ে তাঁদের বিদায় জানান স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাসি মুখে আদিত্যের সঙ্গে কথা বলতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এরপরেই অভিষেককে সঙ্গে নিয়ে অশোকা হোটেলে রওনা হন তৃণমূল (TMC) সভানেত্রী।

সংসদে গণতন্ত্রকে বুলডোজ করছে মোদি সরকার। মঙ্গলবারও তৃণমূল-সহ ৪৯জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে একজোট হয়ে সংসদের বাইরে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করছে I.N.D.I.A. জোটের সাংসদরা। এই পরিস্থিতিতেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে জোটের চতুর্থ বৈঠক। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে কোমর বেঁধেছে বিরোধীরা। এদিনের বৈঠকে বড় আলোচ্য বিষয় হতে পারে সংসদে ১৪১জন বিরোধীদলের সাংসদের সাসপেনশন। একই সঙ্গে এর প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারের স্লোগান নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।

এর পাশাপাশি এই বৈঠকে আসন সমঝোতা নিয়েও আলোচনার কথা। এদিনের বৈঠকে সেই বিষয়টি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। সাসপেনশন ইস্যুতে সংসদের বাইরে বিরোধী জোটের ঐক্যের যে ছবি দেখা যাচ্ছে বৈঠকে আসনরফার ক্ষেত্রে তা কতটা বজায় থাকে সেদিকেই নজর সবার।

spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...