Saturday, June 6, 2026

প্রজাতন্ত্র দিবসে না.শকতার ছক বানচাল! দেশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে পা.কড়াও ৮ জ.ঙ্গি

Date:

Share post:

বড়দিনের মুখে বানচাল নাশকতার ছক। এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার (Arrest) ৮ সন্দেহভাজন জঙ্গি (Terrorist)। এনআইএ-র (NIA) দেশব্যাপী তল্লাশি অভিযান চালাতেই হাতেনাতে পাকড়াও ৮ জঙ্গি। সকলেই আইএস জঙ্গি সংগঠনের সদস্য বলে খবর। এনআইএ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসে নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। ধৃতদের থেকে বেশ কিছু প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির উপকরণ, আগ্নেয়াস্ত্র, বেশকিছু নথি ও আধার কার্ড উদ্ধার হয়েছে বলে খবর।

এনআইএ-র তরফে জানানো হয়েছে, সোমবার মহারাষ্ট্র, কনার্টক, ঝাড়খণ্ড ও দিল্লির মোট ১৯টি জায়গা তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। আর সেই তল্লাশি অভিযানেই দেশের বিভিন্ন জায়গা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন আইএস-এর বল্লারি মডিউলের নেতা মিনাজ ওরফে মহম্মদ সুলাইমন। কর্নাটক থেকে তাকে পাকড়াও করা হয়েছে। এদিকে ধৃতরা আইইডি বিস্ফোরণের ছক কষছিল এবং সেটি বানচাল করা সম্ভব হয়েছে বলে এনআইএ-র তরফে জানানো হয়েছে। তবে ধৃতদের জেরা করে আরও অনেক তথ্য পেতে মুখিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা।

 

 

 

Related articles

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...