Tuesday, May 12, 2026

Today’s market price: আজকের বাজার দর

Date:

Share post:

শহর কলকাতার জন্য সুখবর। ঠাণ্ডা পড়তেই বাজারে দাম কমেছে একাধিক জিনিসের। বিশেষ করে কয়েকটা সবজি মিলছে কম দামে। যদিও মাছের বাজারে দাম অনেকটাই চড়া। এদিন সবজি বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক।

বুধবার সবজি বাজারে দাম রয়েছে মিশ্র। যেমন ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। যা রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যদিও চন্দ্রমুখীর প্রতি কেজিতে দাম রয়েছে ২৮ টাকার আশেপাশে। অন্য সবজির মধ্যে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫- ২০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০ টাকা। এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, উচ্ছে, বেগুনের কেজি রয়েছে ৪০ টাকা। তুলনামূলকভাবে কমেছে কাঁচা লঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১০- ১২ টাকা।

যদিও বাজারে টমেটোর দাম খুব সস্তা হয়নি। ৫০- ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো।
বুধবার মাছের বাজারেও দাম চড়া। এদিন মাছের বাজারে চড়া দামে বিকোচ্ছে পাবদা, কাতলা, ভেটকির মতো মাছ। কাতলা মাছের প্রতি কেজিতে দাম ৩৬০- ৪০০ টাকা থেকে শুরু। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম ৫০০ টাকা থেকে শুরু। আবার পাবদা মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা।
বাজারে ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা।ইলিশ মাছ বাজারে অল্প কয়েকটি দোকানে মিলছে। তাতে দাম চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশ মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০০- ৯০০ টাকা। ৩৫০ গ্রামের ছোট ইলিশ কেজি প্রতি কিনতে খরচ হবে ৬০০ টাকা। পাশাপাশি চিংড়ি মাছের দামও কিন্তু অত্যন্ত চড়া। গলদা চিংড়ির প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকার আশেপাশে। ছোট চিংড়ির প্রতি ১০০ গ্রামে দাম রয়েছে ৩০- ৩৫ টাকা।

এদিন বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৬০- ১৮০ টাকা। এদিন গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০- ১৩০ টাকা। আবার দেশি মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০- ৫০০ টাকা। এদিন বাজারে প্রতি কেজি মাটনের রেট রয়েছে ৭৬০- ৮০০ টাকা।

Related articles

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...