Thursday, May 14, 2026

কেন রেকর্ড অর্থ খরচ করে দলে নেওয়া হলো স্টার্ককে? মুখ খুললেন গম্ভীর

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ২০২৪ আইপিএল। আইপিএলের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ককে বুধবারের নিলামে ২৪.৭৫ কোটিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর ম্যানেজমেন্ট স্টার্ককে কেন এত টাকা দিয়ে দলে নিয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এই নিয়ে এবার মুখ খুললেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। দুবাইয়ের নিলামের পর স্টার্ক নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন নাইটদের মেন্টর। জানিয়ে দিলেন, স্টার্ক সবসময় এক্স ফ্যাক্টর।

এই নিয়ে নিলামের সম্প্রচারকারী সংস্থাকে গম্ভীর বলেন, “স্টার্ক একজন এক্স ফ্যাক্টর। এই ব্যাপারে কোনও সন্দেহ থাকতে পারে না। এমন একজন লোক যে নতুন বলে বোলিং করবে, ডেথ ওভারে বল করবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ও এমন একজন বোলার যে বোলিং আক্রমণে নেতৃত্ব দেবে।”

এরপর গম্ভীর আরও বলেন, “ঘরোয়া ক্রিকেট খেলা দুই বোলারকে আমরা নিয়েছি। ওরা খুবই প্রতিভাবান। ওদের জন্য এমন একজনকে দরকার যে মাঝের ওভার গুলোতে ওদের সাহায্য করতে পারবে এবং গাইড করবে। স্টার্ক হল সেই লোক। একটা দলের বোলিং আক্রমণের মুখ অস্ট্রেলীয় পেসার। আমাদের দলের তরুণরা ওকে পাশে পেয়ে উপকৃত হবে। কাউকে না কাউকে ওর জন্য খরচ করতে হত। আমরা সেটা করেছি।”

এদিকে সমালোচকদের উড়িয়ে দিয়ে গম্ভীর জানিয়ে দেন, নাইটদের বোলিং বিভাগে যথেষ্ট গভীরতা রয়েছে। তিনি বলেন,”দলে অনেক বিকল্প রয়েছে। মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন , সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং মিচেল স্টার্ক রয়েছে। ওদের পাশে দুই ভারতীয় সিমার হর্ষিত রানা, চেতন সাকারিয়ার সঙ্গে থাকছে স্পিনার সুয়শ শর্মা।”

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...