Saturday, May 16, 2026

সরকারি কর্মীদের নববর্ষের উপহার, আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই পদক্ষেপের জেরে রাজ্যের খরচ হবে ২হাজার ৪০০ কোটি টাকা। আগামী ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে এই ডিএ পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা।

বৃহস্পতিবার পার্কস্ট্রিটে ১৩ তম বড়দিন উৎসবের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজকের এই বিশেষ দিনে আমি একটি বিশেষ উপহারের কথা ঘোষণা করছি। রাজ্য সরকারি কর্মচারিদের জন্য এটা আমার বড়দিনের উপহার। সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্মী থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও পেনশনভোগীরা এই ডিএ পাবেন আগামী ১ জানুয়ারি থেকে। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার ৪০০ কোটি টাকা।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী এটাও জানান, রাজ্য সরকারি কর্মচারিদের ক্ষেত্রে ডিএ-র বিষয়টি ঐচ্ছিক। তাও যেহেতু আমাদের কর্মীরা ভালো কাজ করেন তাই এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী আরও জানান যে রাজ্যের পে কমিশন আছে এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস সংক্রান্ত নিয়মের তফাৎ আছে। সেটা থাকা সত্ত্বেও রাজ্য কর্মীদের কথা ভেবে মাঝে মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন।

উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পঞ্চম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে ধাপে ধাপে ২০১৯ সাল পর্যন্ত ৯০% ডি.এ. বরাদ্দ করেছে, যার আর্থিক পরিমাণ ১.৬৬,৮৬৫ কোটি টাকা। এরপর ২০১৯ সালে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকার করে নতুন বেতন ক্রমে মূল বেতনের সঙ্গে ১২৫% ডি.এ. সংযুক্ত করে বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি করা হয়। নতুন পে-কমিশনের সুপারিশ কার্যকরী হওয়ার পরে এতদিন রাজ্য সরকার ৬% ডি.এ ঘোষণা করেছিল, যার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বছরে ৪.১৩৩ কোটি টাকা খরচ হচ্ছিল। ২০২৪ সালের জানুয়ারি থেকে রাজ্য সরকার আরও ৪% ডি.এ ঘোষণা করেছে, যার ফলে মোট ডি.এ বেড়ে হলো ১০ শতাংশ। এই ১০ শতাংশ ডি.এ বাবদ রাজ্য সরকারকে বছরে মোট ৬,৮৮৮ কোটি টাকা ব্যয় করতে হবে।

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...