Saturday, May 23, 2026

মোদিকে পকেটমার মন্তব্য, নির্বাচন কমিশনকে রাহুলের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ আদালতের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পকেটমার বলে কটাক্ষ করে বিপাকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওই মন্তব্যের জন্য নির্বাচন কমিশনকে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। কংগ্রেস সাংসদের ওই মন্তব্য অনভিপ্রেত উল্লেখ করে নির্বাচন কমিশনকে ৮ সপ্তাহের মধ্যে আইনানুগ পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।

গত ২২ নভেম্বর এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ব্যবসায়ী গৌতম আদানিকে পকেটমার বলে উল্লেখ করেছিলেন রাহুল গান্ধী। তাঁর সেই মন্তব্যের জেরে মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে। এই মামলার শুনানিতে আদালত বলেছে যে এই ধরনের বক্তৃতা নিয়ন্ত্রণের জন্য কঠোর নিয়ম আনার নির্দেশ তারা সংসদকে দিতে পারে না। নির্বাচন কমিশন দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে ২৩ নভেম্বর রাহুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল কারণ সেই সময় আদর্শ আচরণবিধি কার্যকর ছিল। কমিশন বলেছে যে নোটিশ জারি করা মানে একটি সতর্কতা জারি করা হয়েছে। জবাবে হাইকোর্টের বেঞ্চ বলেছে, ‘এই ধরনের বক্তৃতা প্রতিরোধ করা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। কিন্তু নির্বাচন কমিশন যখন ব্যবস্থা নিয়েছে, তখন আমাদের হস্তক্ষেপের প্রয়োজন কী? আমরা একমত যে এই বিবৃতিগুলি ঠিক নয়। এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা কোনও এফআইআর দায়েরের নির্দেশ দিতে পারি না।’

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...