Saturday, May 16, 2026

ব‍্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড় পুত্র

Date:

Share post:

ব‍্যাট হাতে বাবার কথা মনে করালেন সমিত দ্রাবিড়। সমিত দ্রাবিড়, ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের বড় ছেলে। কর্নাটকের হয়ে এখন অনুর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেন সমিত। কোচবিহার ট্রফিতে খেলছেন তিনি। সেখানেই ব‍্যাট হাতে আগুন ধরালেন দ্রাবিড় পুত্র। সমিতের ৯৮ রানের সুবাদে কোচবিহার ট্রফিতে জম্মু ও কাশ্মীরকে হারিয়েছে কর্নাটক। এই ম‍্যাচে তাঁর ব্যাট করার ধরন দ্রাবিড়়ের কথা মনে করিয়ে দিয়েছে।

প্রথম ইনিংসে ১৭০ রান করেছিল জম্মু ও কাশ্মীর। জবাবে কর্নাটকের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন দ্রাবিড় পুত্র। সাবলীল ব্যাটিং করেন। চতুর্থ উইকেটে সতীর্থ কার্তিকেয় কেপির সঙ্গে ২৩৩ রানের জুটি বাঁধেন। সেই জুটিই দলকে জিতিয়ে দেয়। ১৫৯ বলে ৯৮ রানের ইনিংস খেলেন সমিত। ইনিংসে মারেন ১৩টি চার ও একটি ছক্কা। যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ তাঁকে দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে। তাঁর ব্যাট করার ধরন দ্রাবিড়়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। ঠিক যে ভাবে তিনি মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে ব্যাট করতেন, সমিতও তাই করেছেন। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪০০ রানের ডিক্লেয়ার দেয় কর্নাটক। দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অল আউট হয়ে যায় জম্মু ও কাশ্মীর। যার ফলে ইনিংস ও ১৩০ রানে জয় পায় কর্নাটক।

আরও পড়ুন:ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ব্রিজভূষণের ঘনিষ্ঠ, কান্নায় কুস্তি ছেড়ে দেওয়ার কথা বললেন সাক্ষী

 

 

 

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...