Tuesday, May 19, 2026

প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গু.লি! নিহ.ত ১১ জন, নি.কেশ ব.ন্দুকবাজও

Date:

Share post:

প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার চলল গুলি! ঘটনায় মৃত কমপক্ষে ১১ জন। আহতও একাধিক। ওই চত্বরেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থাপত্য, শিল্পকলা বিভাগ। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে কেন চলল গুলি, তা এখনও বিশদে জানায়নি পুলিশ। তবে এই ঘটনায় হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় সহ গোটা এলাকা ঘিরে সিল করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আশপাশের রাস্তা থেকেও মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের আপাতত ঘর থেকে বার হতে বারণ করা হয়েছে।তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে, বড় কোনও ষড়যন্ত্র আছে কিনা, ওই ব্যক্তির পিছনে বড় কোনও চক্র বা গোষ্ঠী আছে নাকি কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগ আছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। আপাতত বিষয়টি নিয়ে প্রাগের এমার্জেন্সি সার্ভিসেস বা সরকারি কোনও কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- ২৭ ডিসেম্বর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, সভাপতিত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী

Related articles

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...