Thursday, May 14, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে হঠাৎ দেশে ফিরে এলেন কোহলি, খেলবেন কি প্রথম ম‍্যাচ?

Date:

Share post:

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তবে তার আগে হঠাৎই দেশে ফিরে এলেন বিরাট কোহলি। সূত্রের খবর, পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন তিনি। অন্যদিকে আঙ্গুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড।

ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছে বিরাট কোহলির হঠাৎ করেই ভারতীয় দল ছেড়ে দেশে ফিরে আসা। বিরাট কোহলি টেস্ট স্কোয়াডের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন। তিন দিনের ইন্টার স্কোয়াড অনুশীলন ম্যাচে মাঠে নামার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুশীলন ম‍্যাচ খেলেননি বিরাট।সূত্রের খবর, পারিবারিক প্রয়োজনে বিসিসিআই থেকে অনুমতি নিয়ে ভারতে ফিরেছেন তিনদিন আগে। তবে ঠিক কোন প্রয়োজনে দল ছেড়ে বিরাটকে দেশে ফিরতে হয়, সেটা স্পষ্ট হয়নি। যদিও বিসিসিআইয়ের একটি সূত্র জা‌নিয়েছেন, প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকা চলে যাবেন তিনি। খেলবেন প্রথম টেস্ট।

গত কয়েক মাস ধরেই জল্পনা, দ্বিতীয় বার সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। শোনা গিয়েছিল, বিশ্বকাপের পরেই নাকি সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিরুষ্কা।কিন্তু তা করেননি বিরাট-অনুষ্কা। ভারত বিশ্বকাপ হারার পর বিরাটকে তেমন ভাবে দেখা যায়নি।

এদিকে মহম্মদ শামি ও ঈশান কিষাণের পরে এবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান তিনি। ফলে তিনি তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারেননি রুতুরাজ। তাঁর জায়গায় ওয়ান ডে অভিষেক হয় রজত পতিদারের। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় রুতুরাজের চোট না সারার কথা জানানো।

আরও পড়ুন:আজ লাল-হলুদের সামনে ওড়িশা, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...