Wednesday, June 24, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে দা.উদাউ করে জ্ব.লল গাড়ি! আ.তঙ্কে পথচারীরা

Date:

Share post:

দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hoogly Bridge) দুর্ঘটনা। শুক্রবার দুপুরে আচমকাই আগুন (Fire) লেগে যায় বিলাসবহুল একটি গাড়িতে। ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যানচলাচল। পাশাপাশি বাড়ি ফেরার সময় চরম সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। সূত্রের খবর, এদিন হাওড়া থেকে কলকাতার (Kolkata) দিকে যাওয়ার পথেই আচমকাই গাড়িটিতে আগুন লেগে যায়। মুহূর্তে ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় থাকা অন্যান্য পথচারীদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাঁড়িয়ে যায় সারিসারি গাড়ি।

তবে কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল কর্মীরা। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু, কী করে আচমকা গাড়িটিতে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িতে দু’জন যাত্রী ছিলেন। কিন্তু, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে আগুন লেগে যায়। যদিও ততক্ষণে তাঁরা দ্রুত গাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

এদিকে সেতুর উপর যে জায়গায় গাড়িতে আগুন লাগে তার কিছুটা দূরেই ছিল একটি তেলের ট্যাঙ্কার। তাই আগুন লাগার খবর ছড়াতেই আরও আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। বিকট শব্দ করে ফাটতে থাকে গাড়ি চাকাগুলি। তবে দমকল এসে বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...