Thursday, June 4, 2026

নিয়োগে কত পদে বেনিয়ম? আদালতে হলফনামা দিল SSC

Date:

Share post:

শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ কার্যত স্বীকার করে নিল এসএসসি। নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে বেনিয়ম হয়েছে। আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি। কী কী ভাবে দুর্নীতি হয়েছে, কতজন বেনিয়মে চাকরি পেয়েছেন তার বিস্তারিত আদালতে হলফনামা আকারে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে।

এসএসসির তরফে আদালতকে দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যাঙ্ক জাম্পের মাধ্যমে নিয়োগ পেয়েছেন বেশ কয়েকজন। অর্থাৎ নীচে নাম থাকা চাকরি প্রার্থীদের তালিকায় ওপরের দিকে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হয়েছে। নবম দশমে র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন ১৮৩ জন। এর মধ্যে ১২২ জনের চাকরি গিয়েছে ইতিমধ্যেই। ৬১ জন এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। একাদশ-দ্বাদশে র‌্যাঙ্ক জাম্প করে ৩৯ জনের চাকরি হয়েছে। প্রত্যেকেই এখনও বহাল চাকরিতে। এর পাশাপাশি ওএমআর শিটে বহু বেনিয়মের ঘটনা ঘটেছে। ৯৫২ জনের চাকরি হয়েছে ওএমআর শিটে বেশি নম্বর পাইয়ে দিয়ে। এর মধ্যে ৮০৮ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে কমিশন। একাদশ দ্বাদশে ওএমআর জালিয়াতির অভিযোগ ৯০৭ জনের বিরুদ্ধে। এর মধ্যে ৭৭১ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। গ্রুপ সি নিয়োগেও হয়েছে ওএমআর জালিয়াতি। ৩৪৮০ জনের চাকরির ক্ষেত্রে অভিযোগ উঠেছে, এর মধ্যে ৭৮৩ জনকে চাকরির সুপারিশ পত্র দিয়েছে এসএসসি। গ্রুপ ডি-তে ২৮২৩ জনের বিরুদ্ধে ওএমআর জালিয়াতির অভিযোগ উঠেছে।

এর পাশাপাশি সুপারিশপত্র ছাড়াই চাকরির ঘটনা ঘটেছে। প্রার্থী বাছাইয়ের পর এসএসসি সুপারিশপত্র দেয়, সেই মতো নিয়োগ করে মধ্যশিক্ষা পর্ষদ। হলফনামায় উল্লেখ আছে, গ্রুপ সি-তে ৫৭ জন এমন আছেন যাঁরা সুপারিশপত্র ছাড়াই চাকরি পেয়ে গিয়েছেন। গ্রুপ ডি-তে ১৭০ জন এইভাবে চাকরি পেয়েছেন। সব মিলিয়ে সাড়ে ৮ হাজারের বেশি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...