Monday, May 4, 2026

চার মাস পর বিয়ে! পুঞ্চে জ.ঙ্গি হা.মলায় শ.হিদ সেনা জওয়ান গৌতম, শো.কস্তব্ধ পরিবার

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চে জঙ্গিদের গুলিতে শহিদ পাঁচ জওয়ান। তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় সেনার রাইফেলম্যান গৌতম কুমারও (Gautam Kumar) (২৮)। তিনি উত্তরাখণ্ডের (Uttarakhand) কোটদ্বারের বাসিন্দা। চার মাস পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতে আয়োজন ছিল তুঙ্গে। কিন্তু সব আনন্দ মুহূর্তে বিষাদে বদলে যায় একটি ফোনে। বৃহস্পতিবার মধ্যরাতে গৌতমের পরিবারের কাছে পৌঁছয় তাঁর মৃত্যু সংবাদ। ২০২৪ সালের ১১ মার্চ গৌতমের বিয়ের দিন ঠিক হয়েছে। এর আগে ডিসেম্বরেই ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন গৌতম। ছুটি কাটিয়ে কাজে যোগ দেন গত ১৬ ডিসেম্বর। তার ঠিক পাঁচ দিনের মাথায় জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গৌতমের দেহ।

এদিকে সেনা জওয়ান গৌতমের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভাই রাহুল কুমার। তিনি জানান, কী ভাবে বৃহস্পতিবার মধ্যরাতের একটি ফোন তাঁদের সকলের জীবন বদলে দিয়েছে। ভাইয়ের মৃত্যুসংবাদ তাঁদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে, এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি পরিবারের সদস্যেরা। বিয়ের তোড়জোড় চলছিল গোটা বাড়িতে। সেই আনন্দে সকলে মেতে ছিলেন। সব আনন্দএখন বিষাদে পরিণত হয়েছে।

শনিবারই গৌতমের দেহ পৌঁছবে কোটদ্বারে। জেলা প্রশাসনের তরফে দেহ পরিবহণের বন্দোবস্ত করেছে। তার পর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর প্রশাসন সূত্রে। এদিকে গৌতমের সঙ্গেই শহিদ হয়েছেন উত্তরাখণ্ডের আরও এক জওয়ান। তিনি নাইক বীরেন্দ্র সিংহ, চামোলি জেলার বামিয়ালা গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতে বাবা, মা, স্ত্রী এবং দুই কন্যা আছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জম্মু ডিভিশনের পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় সেনার দু’টি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। সুরনকোট থানার অধীন বাফলিয়াজ থেকে রাজৌরির দিকে যাচ্ছিল সেনার গাড়ি দু’টি। বিকেল পৌনে ৪টে নাগাদ টোপা পীর অঞ্চলের কাছে সেনার জিপ এবং ট্রাকের উপরে হামলা চালানো হয়। সেনা সূত্রের খবর, জঙ্গিরা হামলায় নিহত সেনাদের মুণ্ডচ্ছেদ করেছে। ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন ‘দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট’।

 

 

 

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে