Saturday, May 16, 2026

গীতাপাঠের পক্ষে বলতে গিয়ে বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে এ কী বললেন সুকান্ত!

Date:

Share post:

ব্রিগেডে BJP-র ‘লক্ষ কণ্ঠে গীতপাঠ’-এ মাঠের অর্ধেকও ভরল না। উল্টে যানজটে নাকাল হলেন সাধারণ মানুষ থেকে টেট পরীক্ষার্থীরা। আর সেই গীতপাঠের সপক্ষে বলতে গিয়ে কার্যত স্বামী বিবেকানন্দকেই ‘বামপন্থী প্রোডাক্ট‘ বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

ব্রিগেডে এই কর্মসূচিতে ৩৭৫০জন লোক হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সেই সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, এই বাংলা সনাতন ধর্মের পীঠস্থান। বামেদের সময় সেটা বেলাইন হয়েছিল। এরপরেই সুকান্তের বেফাঁস মন্তব্য “গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো” যারা বলছে তারা বামপন্থী প্রোডাক্ট। নিজেকে ডক্টরেট বলে দাবি করা অধ্যাপক সুকান্ত মজুমদার কি জানেন, এটা স্বামী বিবেকানন্দের বাণী। শুধু ধর্মগ্রন্থ পাঠ নয়, শরীরচর্চা, দলবদ্ধ খেলার মাধ্যমে জীবন গঠন করার কথা বলেছেন স্বামীজি। অথচ তাঁর বাণী মেনে চলাকে বামপন্থী প্রোডাক্ট বলার অর্থ কি বিবেকানন্দকেই বামপন্থী বলা নয়! তাঁর বাণীতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা নয়? প্রশ্ন রাজনৈতিক মহলের।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...