Saturday, June 20, 2026

তদন্ত হোক! রাজ্য সরকারের চিঠিই হাতিয়ার, বুদ্ধদেবের সভাপতিত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

Date:

Share post:

রাজ্যপাল অপসারণ করলেও রাজ্যের চিঠি হাতিয়ার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সমাবর্তনে পৌরহিত্য করলেন ‘বহিষ্কৃত’ উপাচার্য বুদ্ধদেব সাউ। সমাবর্তন নিয়ে শনিবার রাত থেকে তীব্র টানাপোড়েন। প্রথমে নিজের নিযুক্ত অস্থায়ী উপাচার্যকে আচমকা সমাবর্তনের আগের রাতে পদ থেকে অপসারণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটু মেনে উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সভাপতিত্বেই সমাবর্তন হবে। তবে, আচার্য তথা রাজ্যপাল এদিনের অনুষ্ঠানে যোগ দেননি। সেই কথা সরকারিভাবে শনিবার জানানো হয় রাজভবন থেকে। তবে, মঞ্চে আচার্যের চেয়ার শূন্যই থাকে। এদিকে এদিন কলকাতায় থাকলেও সমাবর্তন আসেননি ইউজিসি-র চেয়ারম্যানও৷

সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধদেব সাউ জানান, রাজভবনের চিঠি তিনি গ্রহণ করেননি। তাঁর কথায়, ‘‘কী কারণে হয়েছে সেটা লেখা নেই। যিনি চিঠি পাঠিয়েছেন তাঁকে জিজ্ঞাসা করুন। পশ্চিমবঙ্গ সরকার আমাকে কন্টিনিউ করার চিঠি দিয়েছে। আমি দু’টো চিঠি কোর্ট মিটিং-এ রেখেছি। কোর্ট মিটিং-এ যেটা বলেছে আমি সেটাই করেছি। ছাত্রদের স্বার্থ সবার ঊর্ধ্বে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটি কোর্ট। উপাচার্য হিসাবে কাজ চালিয়ে দেওয়ার জন্য সমাবর্তনে।’’

আচার্যের নির্দেশ না মেনে সমাবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার কারণেই বুদ্ধদেবকে বহিষ্কার করা হচ্ছে রাজভবনের তরফে দাবি করা হয়। এরপরেই উপাচার্যের মেয়াদবৃদ্ধি করে চিঠি পাঠায় রাজ্য। রাজভবনের চিঠিতে লেখা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তনের অনুষ্ঠান হলে, তার খরচ কাটা হবে উপাচার্যের বেতন থেকে। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘‘আমি কি আইনের ঊর্ধ্বে? দেশের আইন কানুন আছে। বেতন যদি কেটে নিতে চান, তাহলে কাটতেই পারেন। তদন্ত তো আমি চাই। আমার অনেক পরিশ্রম হয়েছে। এবার আমি ঘুমোবো। সমাবর্তনটা আমি ছাত্রদের জন্য করেছি। আমি উপাচার্য পদের জন্য লালায়িত নই। আমি রাজ্যপালকে ধন্যবাদ জানাই। আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই৷’’

আইনি জটিলতা থাকায় এদিন ছাত্রছাত্রীদের হাতে ডিগ্রি তুলে দেন যাদবপুরের সহ-উপাচার্য৷

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...