Tuesday, June 2, 2026

জা.তপাত তুলে অ.পমান প্রকাশ্য জায়গায় না হলে অ.পরাধ নয়, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

Date:

Share post:

তফশিলি জাতি এবং উপজাতিদের জাত তুলে অপমান সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Highcourt) নজিরবিহীন পর্যবেক্ষণ করল। আদালত এই বিষয়ে জানাল প্রকাশ্য জায়গায় জাত তুলে অপমান করা হলে তবেই ১৯৮৯ তফসিলি জাতি এবং উপজাতি আইনে তবেই সেটিকে অপরাধ হিসেবে গণ্য হবে। ঘরের ভিতরে হলে বা এমন কোন জায়গায় হলে যেখানে বাইরের কেউ উপস্থিত নেই তাহলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। অতএব স্কুল মালিকের বিরুদ্ধে জাত তুলে অপমান করা সংক্রান্ত মামলা আদালত খারিজ করে দিয়েছে।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শামীম আহমেদ এই মর্মে বলেছেন, প্রকাশ্য জায়গায় জাত তুলে অপমান করা হলে তবেই ১৯৮৯ তফসিলি জাতি এবং উপজাতি আইনে তবেই সেটিকে অপরাধ হিসেবে ধরা হবে। উল্লেখ্য, দ্বাদশ শ্রেণির এক ছাত্র পরীক্ষায় ফেল করে। ওই ছাত্র ছাড়াও আরও বেশ কয়েকজন পড়ুয়া পরীক্ষায় ফেল করে। তখন এক ছাত্রের অভিভাবক প্রতিবাদ জানান। অভিযোগ, এনিয়ে তিনি স্কুল মালিকের বাড়ি গেলে তিনি ওই অভিভাবককে জাত তুলে গালি দেন। স্কুলের মালিক বাড়িতে না যাওয়ার জন্য হুমকি দেন । সেই মামলায় এই পর্যবেক্ষণ করেছে আদালত।

হাইকোর্ট আরও জানিয়েছে ঘটনার সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। মামলার ঘটনাগুলি সম্পূর্ণভাবে খতিয়ে দেখে, আদালত জানিয়েছে ছাত্রদের ফলাফল এবং পরীক্ষার একমাত্র দায়িত্ব সেন্ট্রাল বোর্ড অফ স্কুল এডুকেশনের (সিবিএসই)। এক্ষেত্রে স্কুল মালিকের কিছুই করণীয় নেই।

আরও পড়ুন- বিমানপথে অযোধ্যার সঙ্গে জুড়ছে কলকাতা! কবে থেকে শুরু বিমান পরিষেবা?

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...