Friday, May 15, 2026

ক্রিসমাসে কিং সারপ্রাইজ: মন্নতের বাইরে করজোড়ে দেখা দিলেন শাহরুখ

Date:

Share post:

চার দিনের দেড়শ কোটির ব্যবসা করেছে নতুন ছবি ‘ডাঙ্কি’ (Dunki)। তাই অনুরাগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে বাদশাহি প্যালেসের বাইরে এলেন শাহরুখ খান (Shahrukh Khan)। মন্নতের সামনে তখন জনজোয়ার। চলতি বছরের প্রথম দুই সিনেমার মতো না হলেও ‘ডাঙ্কি’ সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শকের প্রশংসা কুড়িয়েছে। রেড চিলিজের তথ্য অনুযায়ী ৪ দিনে এই ছবির বিশ্বব্যাপী ব্যবসা হয়েছে ১৫৭.২২ কোটি টাকা। তাই শাহরুখ (Shahrukh Khan) নিজে বাড়ির বাইরে এসে ভালবাসা উজাড় করে দিলেন ফ্যানেদের।

নীল রঙের সোয়েট শার্ট সঙ্গে ব্লু ডেনিম, চুলে হেয়ার ব্যান্ড, চোখে রোদ চশমা। রবিবার এই লুকেই হাজির হলেন বলিউড বাদশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখের ভিডিয়ো। কখনও হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছেন, কখনও আবার নিজের রোমান্টিক স্টাইলে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন। ২০২৩ সালের জানুয়ারি থেকেই বক্স অফিসে ঝড় তোলেন শাহরুখ খান। বছরের শুরুতেই মুক্তি পায় পাঠান, তারপর সেপ্টেম্বরে আসে জওয়ান। ব্যাক টু ব্যাক দুটি ছবিই পার করে ১০০০ কোটির গন্ডি। তবে তৃতীয় ছবির ক্ষেত্রে সেই জয়যাত্রার দেখা না মিললেও, ‘অভিনেতা’ শাহরুখকে দেখে খুশি হয়েছেন তাঁর ফ্যানেরা। ২১ ডিসেম্বর মুক্তি পায় ‘ডাঙ্কি’। সিনেমাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে। শরনার্থী সমস্যা নিয়ে তৈরি রাজকুমার হিরানির এই ছবি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ব্যবসা করবে বলে আশাবাদী সিনে বিশ্লেষকরা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...