Sunday, March 15, 2026

গৃহহীনদের সরকারি ঘর থেকে ‘রোজগার’, স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে ক.ড়া পুরসভা

Date:

Share post:

সরকারি বাসস্থান স্বেচ্ছাসেবী সংস্থার দ্বায়িত্বে পড়তেই দেদার বেনিয়ম। এতটাই বেনিয়ম যে ভিক্ষা করে দিন কাটানো মানুষের থেকেও টাকা উপার্জন করতে পিছপা হয়নি তারা। নজরে পড়তেই কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের ভিক্ষাজীবীদের মাথার ওপর ছাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মতো কলকাতা পুরসভা শহরে ১২টি ‘আশ্রয়’ তৈরি করে। সেখানে ৬৮৪ জন গৃহহীন আশ্রয় পান। এর মধ্যে নয়টি বাসস্থানের দ্বায়িত্বে স্টেট আর্বান ডেভেলপমেন্ট অথরিটি। বাকি তিনটির রক্ষণাবেক্ষনের দ্বায়িত্ব নারী ও শিশু কল্যান দফতরের। নগরোন্নয়ন দফতরের দ্বায়িত্বে থাকা বাসস্থানগুলি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করে।

সেরকমই একটি বাসস্থানে আচমকা সারপ্রাইজ ভিজিটে যান পুরসভার কর্মীরা। তখনই প্রকাশ্যে আসে ভিক্ষাজীবীদের থাকার বিনিময়ে টাকা নিচ্ছিল স্বেচ্ছাসেবী সংস্থা। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবী সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে কলকাতা পুরসভা। সেই সঙ্গে সতর্ক করা হয় দ্বায়িত্বে থাকা বাকী সংস্থাগুলিকে। এরপর থেকে এরকম সারপ্রাইজ ভিজিট আরও করার পরিকল্পনা নেওয়া হয় এই ঘটনার পর।

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...